Ortho Songbad আর্কাইভ

আফতাব অটোমোবাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন

আফতাব অটোমোবাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলসের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের রেটিং অনুযায়ী আফতাব অটোমোবাইলসের দীর্ঘ মেয়াদে ‘এ১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার