Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার (০২ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রোববার (০৫ মার্চ)। আলোচ্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ, সোমবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার