Ortho Songbad আর্কাইভ

মৃত পরিচালকের শেয়ার হস্তান্তর করবে মাস্টার ফিড

মৃত পরিচালকের শেয়ার হস্তান্তর করবে মাস্টার ফিড
শেয়ারবাজারের এসএমই মার্কেটে (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) তালিকাভুক্ত মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড প্রতিষ্ঠানটির মৃত পরিচালকের শেয়ার হস্তান্তর করবে।

বুধবার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মাস্টার ফিড এগ্রোটেকের পরিচালক রফিকুল আলম গত বছরের ১৫ জুলাই মারা যান। তাঁর কাছে মাস্টার ফিডের ৭০ লাখ ৫০ হাজার শেয়ার ছিল।

আদালত কর্তৃক স্বীকৃত রফিকুল আলমের উত্তরসূরীদের মাঝে শেয়ারগুলো হস্তান্তর করবে মাস্টার ফিড।

মুল সাইট থেকে

পুজিবাজার