দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ০৩ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ দশমিক ৫৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের দর বেড়েছে ১ দশমিক ৭২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮৩ টাকা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু এগ্রো, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, শমরিতা হাসপাতাল, সোনালী পেপার, আনলিমা ইয়ার্ন, মনোস্পুল পেপার এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/এসএম