Ortho Songbad আর্কাইভ

বেঙ্গল উইন্ডসরের সর্বোচ্চ দরপতন

বেঙ্গল উইন্ডসরের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৪টি কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৪৮ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইমাম বাটনের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৮৭ শতাংশ। আর ৫ দশমিক ৬২ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইন্স্যুরেন্স, ইউনিয়ন কেপিট্যাল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার মিলস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার