ফুটপ্রিন্ট ইভেন্টস ডিজাইনিংয়ের প্রযোজনায় ‘বিবাহ বিভ্রাট’

ফুটপ্রিন্ট ইভেন্টস ডিজাইনিংয়ের প্রযোজনায় ‘বিবাহ বিভ্রাট’
এশিয়াটিক ৩৬০ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ফুটপ্রন্টি ইভন্টেস ডিজাইনিং কোম্পানি লিমিটেডের প্রযোজনায় ১ মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ বিভ্রাট’। সাজ্জাদ স্বপনের রচনায় এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

নাটকে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, মুমতাহিনা টয়া, ইশতিয়াক আহমেদ রুমেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটওয়ারী, তানজিম হাসান অনিক, মাসুম বাশার, পাপিয়া জাহান, লিওনা লুভাইনা, তাইফ, খালেকুজ্জামান, সাবেরী জামান, নিহাল, প্রীতি চৌধুরী প্রমুখ।

ধারাবাহিকের কাহিনী সম্পর্কে পরিচালক বলেন, ‘বিবাহ কথাটা শুনলেই আনন্দদায়ক এক অনুভূতি জেগে ওঠে মনে। কিন্তু সব বিবাহের ক্ষেত্রে কি একইরকম অবস্থা হয়! কোন কোন ক্ষেত্রে বিবাহ হওয়ার পূর্ব থেকে বিবাহ হওয়া পর্যন্ত নানা অযাচিত জটিলতা এবং বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। একেকজনের ক্ষেত্রে একেক রকম অভিজ্ঞতা তৈরি করে। এই নাটকের মাধ্যমে সেসব জটিল, অযাচিত গল্পগুলো তুলে ধরা হবে। বলা চলে, বিবাহবিষয়ক কমেডি নাটক এটি। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার বিনোদন পাবেন দর্শক। প্রতি ২৬ পর্বে আমরা নতুন একটি গল্প বলবো। প্রত্যেক গল্পে আলাদা অভিনেতা-অভিনেত্রী থাকবেন।

নাটকটি প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচারিত হবে।

অন্যদিকে দেশের স্বনামধন্য মিডিয়া পৃষ্ঠপোষক, এশিয়াটিক ৩৬০ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান, ফুটপ্রন্টি ইভন্টেস ডিজাইনিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানিয়েছেন, ভালো ভালো কাজ উপহার দিয়ে দেশের র্দশকদের পাশে থাকতে চায় তারা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার