হজের খরচ কমলো

হজের খরচ কমলো
হজ নিবন্ধনের সময় আগামী ২৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। একই সঙ্গে খরচ কমানো হয়েছে ১১ হাজার ৭২৫ টাকা। বুধবার (২২ মার্চ) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সব দেশের জন্য সৌদি আরব মিনায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির তাবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি টাকায় যা ১১ হাজার ২৭৫ টাকা। যারা ইতোমধ্যে পুরাতন ফি অনুযায়ী নিবন্ধন করেছেন তারা খাবারের টাকার সঙ্গে অতিরিক্ত টাকা ফেরত পাবেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় চতুর্থ দফায় নিবন্ধন চলছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক ২ লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ৮ হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ২ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসিন, সম্পাদক শাওন
ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার, সম্পাদক সফিক শাহীন
সাংবাদিকদের সুরক্ষা ও সংবাদমাধ্যমের অধিকার নিশ্চিতের আহ্বান এমসিএফের
বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি
সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন
জনগণের কাছে নতুন দলের জন্য নাম-প্রতীক চেয়েছেন শিক্ষার্থীরা
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
এবিসি’র সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ রঞ্জন
গণমাধ্যম সংস্কার কমিশনের সভায় চাঁদপুরের সাংবাদিকদের একগুচ্ছ সুপারিশ
আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব