ব্লকে ১১৫ কোটি টাকার লেনদেন

ব্লকে ১১৫ কোটি টাকার লেনদেন
আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫টি কোম্পানির ১১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ৪১৬টি শেয়ার ৮১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১৪ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯৪ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৭৬ লাখ টাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদে;ন হয়েছে সন্ধানী ইন্স্যুরেন্সের।

এছাড়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকার, সী পার্লের ৫০ লাখ ৪৬ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১০ লাখ ৮৫ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮৪ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ২৪ লাখ ২৪ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৯ লাখ ৯১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৮ লাখ ৭৬ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৭ লাখ ৮৪ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪৫ লাখ ৪৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকার এবং বঙ্গজের ৬ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন