দর বৃদ্ধির শীর্ষে বে-লিজিং

দর বৃদ্ধির শীর্ষে বে-লিজিং
আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৫৫ বারে ৭ লাখ ৮২ হাজার ৮৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৭৬৪ বারে ১৪ লাখ ৩৫ হাজার ৬৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৯ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ৯৬৫ বারে ৫০ লাখ ৭৯ হাজার ৮৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জি কিউ বলপেনের ৮ দশমিক ৬৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৭ দশমিক ৫৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৬ দশমিক ৭৪ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৬ দশমিক ৭৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৬ দশমিক ৩৯ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৬ দশমিক ২৫ শতাংশ ও বিডি কমের ৫ দশমিক ৩১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন