গেইনার তালিকায় ‘বি’ ক্যাটারির দাপট বাড়লো
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে আধিপত্য ছিল ‘বি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোর। এর আগের সপ্তাহেও গেইনার তালিকায় ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোর দাপট ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে প্রধান শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৮টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, ইনটেক লিমিটেড, সমদা লেদার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিলএবং বিডি অটোকার্স।
জানা গেছে, গেল সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। বি ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারদর পাঁচ কার্যদিবসে ৩২ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে কোম্পানিটির লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ২২ কোটি ৯৬ লাখ ৮২ হাজার টাকা।
দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৩০ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ২৪ শতাংশ।
দর বৃদ্ধি তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড, বিডি অটোকার্স এবং এপেক্স ট্যানারি।