Ortho Songbad আর্কাইভ

শ্যামপুর সুগার মিলসের সর্বোচ্চ দরপতন

শ্যামপুর সুগার মিলসের সর্বোচ্চ দরপতন
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে শ্যামপুর সুগার মিলসের শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ডিএসইতে দরপতন তালিকার প্রথম স্থানে উঠে এসেছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ারদর ৯ দশমিক ২৩ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৭২ শতাংশ।

গেল সপ্তাহে ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার মিলস, জুট স্পিনার্স, বিকন ফার্মা, প্রাইম ব্যাংক, ইমাম বাটন, ওয়ান ব্যাংক এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

মুল সাইট থেকে

পুজিবাজার