ডাচ-বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। আলোচিত বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের সাড়ে ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে সাড়ে ১৭.৫০ শতাংশ নগদ, আর বাকী ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। আগের বছর ব্যাংকটির ৭ টাকা ৯৯ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৯ টাকা ৮৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।
অর্থসংবাদ/এসএম