Ortho Songbad আর্কাইভ

মুনাফা থেকে লোকসানে রানার অটোমোবাইলস

মুনাফা থেকে লোকসানে রানার অটোমোবাইলস
সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। আলোচ্য প্রান্তিকে কোম্পানি লোকসান করেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৭৮ পয়সা।

অপরদিকে, তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪ টাকা ৩১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৭ পয়সা।

৩১ মার্চ,২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬১ টাকা ২০ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার