এআইবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড। আলোচিত বছরে ফান্ডটি বিনিয়োগকারীদের ইউনিটপ্রতি ৬ পয়সা লভ্যাংশ দেবে।
সোমবার (১৫ মে) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইউনিট প্রতি আয় হয়েছে ০৫ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিলো ১ টাকা।
এছাড়া প্রতিষ্ঠানটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুন।
অর্থসংবাদ/এসএম