এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আলোচিত বছরে ফান্ডটি বিনিয়োগকারীদের জন্য ৪.১৫ শতাংশ লভ্যাংশ দেবে। ফান্ডটির বিনিয়োগকারীরা ইউনিট প্রতি ৪২ পয়সা লভ্যাংশ পাবেন।
সোমবার (১৫ মে) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪২ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা।
উল্লেখ্য, ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুন, ২০২৩ তারিখ।
অর্থসংবাদ/এসএম