‘বি’ ক্যাটারির কোম্পানিতে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের

‘বি’ ক্যাটারির কোম্পানিতে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের
গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। ফলে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এই ক্যাটাগরির বেশকিছু কোম্পানি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহ শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ‘বি’ ক্যাটাগরির প্রতিষ্ঠান খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩০ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ১৮ দশমিক ০৭ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স ট্যানারির শেয়ারদর গত সপ্তাহে ১৪ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার কমপ্লেক্স, পেপার প্রসেসিং, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, আজিজ পাইপস, ইয়াকিন পলিমার, স্ট্যাইল ক্রাফট ও মেট্রো স্পিনিং লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন