মেঘনা লাইফের ১৯০ কোটি টাকার শেয়ার লেনদেন

মেঘনা লাইফের ১৯০ কোটি টাকার শেয়ার লেনদেন
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ ১১ হাজার ৩২৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৯০ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মা লিমিটেডের ১৮১ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সী পার্ল বীচ অ্যান্ড রিসোর্টস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩৯ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন