ব্যবসা-বাণিজ্য নিয়ে ৯০ শতাংশ কথা হয়েছে

ব্যবসা-বাণিজ্য নিয়ে ৯০ শতাংশ কথা হয়েছে
বাণিজ্য ও ব্যবসা নিয়ে ৯০ শতাংশ কথা হয়েছে। তবে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে রাজনীতি নিয়ে কথা হয়েছে। ইউকে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। সরকার নিরপেক্ষ নির্বাচনে কমিটেড। আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে এটা তার প্রমাণ। আমরা সংলাপে রাজি তাদের বলতে হবে নির্বাচনে আসবেন।

বুধবার (৫ জুলাই) নগরীর আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে  যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সালমান এফ রহমান এসব বলেন।

এসময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্রি ফেয়ার ইলেকশন চায়, ডায়ালগ চায়; গঠনমূলক সংলাপে প্রস্তুত, নির্বাচন হবে সংবিধান মোতাবেক। কেয়ারটেকার গভর্মেন্ট নিয়ে আলেচনা হবে না। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই, এটা বিরোধী দলের বোঝা দরকার। বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তবে তাদের সঙ্গে সংলাপ হবে। কীভাবে নির্বাচন আরও সুষ্ঠু ও ভালো করা যায় এ নিয়ে সংলাপ তাদের সঙ্গে হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছে এটা নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।’

তিনি আরও বলেন, রুশ ইউক্রেনের জন্য রোহিঙ্গা ইস্যু আড়ালে গেলেও তা মরে যায়নি, যুক্তরাজ্যসহ বিশ্বদরবারে এটার দিকে জনমত অব্যহত রাখা ও মিয়ানমারের ওপর চাপ দেওয়ার প্রচেষ্টা থাকবে কথা বলেছে। রোহিঙ্গাদের জন্য ১১ মিলিয়ন পাউন্ড দেবে।

সালমান এফ রহমান বলেন, রোহিঙ্গাদের সাপোর্ট কমে যাচ্ছে এটা চলমান রাখতে চায়, মিয়ানমারের ওপরে চাপ চলমান রাখতে চায়। রোহিঙ্গা বড় সমস্যা এটা।

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, যুক্তরাজ্য থেকে এয়ারবাস কিনতে চায় এটা নিয়ে কথা হয়েছে। জিএসপির পর ডিসিটিএস স্কিম বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাবে। শুল্ক সুবিধা ঘিরে এর থেকে বড় শিল্পের পাশাপাশি সুবিধা পাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান