নাম বদলেছে উত্তরা ব্যাংক

নাম বদলেছে উত্তরা ব্যাংক
উত্তরা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘উত্তরা ব্যাংক পিএলসি’ করা হয়েছে। কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১(ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই নাম পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে।

সোমবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মো. আলী আকবর ফরাজী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩ জুলাই থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘উত্তরা ব্যাংক লিমিটেড’ এর নাম ‘উত্তরা ব্যাংক পিএলসি' ('UTTARA BANK PLC) হিসেবে পরিবর্তন করা হয়েছে।

এর আগে গত  বছর উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘উত্তরা ব্যাংক পিএলসি’ রাখার সিদ্ধান্ত নেয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি