পদ্মা ব্যাংক এবং প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি নবায়ন

পদ্মা ব্যাংক এবং প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি নবায়ন
পদ্মা ব্যাংক লিমিটেড ও প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সম্প্রতি এক বছরের জন্য বিমা চুক্তি নবায়ন হয়েছে। যা ব্যাংকের সকল কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা সেবা নিশ্চিত করবে।

এছাড়া প্রসূতিকল্যান বিমা সুবিধাও পাবেন ব্যাংকের কর্মকর্তারা।

চুক্তি নবায়ন অনুষ্ঠানে পদ্মা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু বলেন, প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের সেবায় আমরা সন্তুষ্ট।

প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মো. ইউসুফ আলী মৃধা বলেন, পদ্মা ব্যাংককে সন্তোষজনক সেবা প্রদানের জন্য আমরা প্রস্তুত। আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাই পরিচালনা পর্ষদকে।

বৃহস্পতিবার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি নবায়ন অনুষ্ঠানে পদ্মা ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো. আহসান উল্লাহ খানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি