Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৩দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ গাজীপুরের সারাহ রিসোর্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. মোস্তফা খায়ের ও মো. জহুরুল হক, ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক প্রধানগণ ও ১৮৪টি শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনে ২০১৯ সালের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং ২০২০ সালের জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার