রূপালী ব্যাংকে ডিএমডি হিসেবে কাজী আব্দুর রহমানের যোগদান

রূপালী ব্যাংকে ডিএমডি হিসেবে কাজী আব্দুর রহমানের যোগদান

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন কাজী আব্দুর রহমান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি রূপালী ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান এবং মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে সততা, নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।


কাজী আব্দুর রহমান বিআইবিএম, বাংলাদেশ ব্যাংকসহ দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন সৈয়দমহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি