বিশ্ববাজারে চিনির দাম কমলো ৪ শতাংশ

বিশ্ববাজারে চিনির দাম কমলো ৪ শতাংশ

রাশিয়া কৃষ্ণ সাগর চুক্তি থেকে সরে আসায় আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে সার্বিক খাদ্যপণ্যের দাম। বিশ্ববাজারে গত মাসে চিনির দাম কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সর্বশেষ প্রতিবেদনে জানায়, গত জুলাই মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আগের মাসের চেয়ে বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। যদিও তা ২০২২ সালের জুলাই মাসের চেয়ে ১১ দশমিক ৮ শতাংশ কম।


সংস্থাটি জানায়, গত মাসে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্য তেলের দাম। টানা সাত মাস কমলেও গত জুনের চেয়ে জুলাইতে ভোজ্য তেলের দাম বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের সঙ্গে কৃষ্ণ সাগর দিয়ে পণ্য রপ্তানির যে চুক্তি করেছে তা থেকে সরে আসায় এর প্রভাব পড়েছে ভোজ্য তেল ও সার্বিক পণ্যবাজারে। সূর্যমুখী তেলের অন্যতম রপ্তানিকারক দেশ ইউক্রেন।


ফলে সরবরাহ অনিশ্চয়তায় গত মাসে সূর্যমুখী তেলের দাম বেড়েছে ১৫ শতাংশের বেশি, একই সঙ্গে বেড়েছে পাম, সয়াবিন ও রেপসিড তেলের দাম। গত মাসে গমের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। এর পাশাপাশি বেড়েছে চালের দামও। ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার পরই এর প্রভাব পড়েছে।


এতে জুলাইতে চালের দাম বাড়ে ২ দশমিক ৮ শতাংশ। বিশ্ববাজারে গত মাসে চিনির দাম কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। ব্রাজিল ও ভারতে আবাদ বেড়েছে, এর বিপরীতে চাহিদা কমেছে ইন্দোনেশিয়া ও চীনের। দুগ্ধপণ্যের দামও গত মাসে কমেছে ০.৪ শতাংশ, একইভাবে মাংসের দাম কমেছে ০ দশমিক ৩ শতাংশ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর