আল-মুনতাহা ট্রেডিংয়ের গ্রাহক হিসাবে কোটি টাকার গরমিল

আল-মুনতাহা ট্রেডিংয়ের গ্রাহক হিসাবে কোটি টাকার গরমিল
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান আল-মুনতাহা ট্রেডিং কোম্পানি লিমিটেডের গ্রাহক হিসাবে কোটি টাকার গরমিল রয়েছে। সম্প্রতি ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের তদন্তে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ গত জুলাই মাসে ৩ দিন এবং চলতি আগস্ট মাসে একদিন আল-মুনতাহা ট্রেডিং কোম্পানির সমন্বিত গ্রাহক হিসাব পর্যবেক্ষণ করে। এই চারদিনই প্রতিষ্ঠানটির গ্রাহক হিসাবে কোটি কোটি টাকার ঘাটতি পাওয়া গেছে।

জানা গেছে, গত ১৬ জুলাই আল-মুনতাহা ট্রেডিং কোম্পানির সমন্বিত গ্রাহক হিসাবে ৪ কোটি ১৭ লাখ ৪৫২ টাকা ঘাটতি ছিল। ২৫ জুলাই ঘাটতির পরিমাণ ছিল ৪ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৫১৪ টাকা। ৩০ জুলাই প্রতিষ্ঠানটির গ্রাহক হিসাবে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৫৭ হাজার ৮৭ টাকায়। সর্বশেষ ৩ আগস্ট ডিএসইর মনিটরিং টিম প্রতিষ্ঠানটির গ্রাহক হিসাবে ১ কোটি ৬২ লাখ ৯০ হাজার ১৩৯ টাকার ঘাটতি খুঁজে পায়।

এ বিষয়ে জানতে চাইলে আল-মুনতাহা ট্রেডিংয়ের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান অর্থসংবাদকে বলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে ঢাকায় হাসপাতালে আছি। আমার জানা মতে গ্রাহক হিসাবে কোন ঘাটতি নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন