পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চারা বিতরণ করলো আইএফআইসি ব্যাংক

পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চারা বিতরণ করলো আইএফআইসি ব্যাংক

‘বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী’ এই স্লোগান নিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। এরই অংশ হিসেবে ঢাকার কামরাঙ্গীর চরে অবস্থিত স্পেশাল ব্রাঞ্চ পুলিশ লাইন্সে ৫৫০টি চারা বিতরণ ও রোপণ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যাংকটি।


রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকার কামরাঙ্গীর চরে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ লাইন্সের প্রাঙ্গণে গাছের চারা রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারা রোপণ করেন ব্যাংকের ডিএমডি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি মো. সরওয়ার।


জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় ২৬শে জুলাই থেকে মাসব্যাপী দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। অনুষ্ঠানে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে বিনামূল্যে চারা প্রদান করার ঘোষণা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে ৫৫০টি চারা বিতরণ করা।


টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে গণমানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচির মূল উদ্দেশ্য।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, আইএফআই ব্যাংক ইসলামপুর শাখার ব্যবস্থাপক সঞ্জীব কুমার দে, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি