বিও একাউন্টে বোনাস পাঠিয়েছে ইউসিবি

বিও একাউন্টে বোনাস পাঠিয়েছে ইউসিবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার বিনিয়োগকারীদের পাঠানো হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার ব্যাংকটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

যদিও আগের বছর শুধুমাত্র ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিলো।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন