চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি

চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (০৭ আগস্ট) হঠাৎ নিজের অসুস্থতার কথা জানান। এসময় সামাজিকমাধ্যমে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবিও প্রকাশ করেন তিনি।


জানা যায়, হাসপাতালে দুর্বিষহ দিন পার করতে হয়েছে এ অভিনেত্রীকে। চিকিৎসকদের ধারণা, ডায়েটের ও দুশ্চিন্তার কারণেই এমনটা হয়েছে। তবে এখন সুস্থ রয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে আছেন।


তিশা জানান, গেল কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন তিনি। এরপর জ্বর ওঠে ১০৩ ডিগ্রি। অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হন।


অসুস্থতার কারণ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ আরও কিছু পরীক্ষা করিয়েছি। এসব হয়নি। আমি কিছুদিন ধরে ডায়েট করছিলাম। তা ছাড়া দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা, এসব মিলিয়েই এমনটি হয়েছে। আপাতত, আমাকে ডায়েট বন্ধ করতে বলেছেন। প্রচুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় বিশ্রামে আছি।


শারীরিক অবস্থা বর্ণনা দিতে গিয়ে তিশা বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরেও অবস্থা আরও খারাপ হতে থাকে। চিকিৎসক এটা দেখার পরে একটা ওষুধ দেন। সঙ্গে বলে দেন, এটা নেওয়ার পর একটু কষ্ট হবে। ওষুধটি নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মনে হলো, পুরো শরীরে আগুন ধরে গেছে। মনে হচ্ছিল, আমি মারা যাব। যেন মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি। ওই সময় আমার মাকে জড়িয়ে ধরেছিলাম। প্রায় তিন ঘণ্টা পর কিছুটা সুস্থবোধ করি।


সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় আসেন তিশা। জানান, তিনি এখন সুস্থ আছেন। বাসার সবাই তার দেখাশোনা করছেন, যত্ন নিচ্ছেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার