ডিএসইর নতুন এমডি এটিএম তারিকুজ্জামান

ডিএসইর নতুন এমডি এটিএম তারিকুজ্জামান
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান।

মঙ্গলবার (৮ আগস্ট) ডিএসইর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে অনুমোদন দেয়।

এর আগে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে তিন জনের নাম চূড়ান্ত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থীদের নাম বিএসইসিতে পাঠালে বিএসইসি থেকে তারিকুজ্জামানকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ অনুমোদন করে।

নতুন নিয়োগ পাওয়া তারিকুজ্জামান এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন