পূবালী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

পূবালী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

লিড ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনায়‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবন ও রাঙ্গামাটি জেলার সকল বাণিজ্যিক ব্যাংকের ৬৯ জন কর্মকর্তার অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এটির আয়োজক ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।


পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন ঘোষণা করে বক্তব্য প্রদান করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. আরিফুজ্জামান।


কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী, পূবালী ব্যাংকের এন্টি মানি লন্ডারিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশন প্রধান উপ-মহাব্যবস্থাপক শ্যাম সুন্দর বণিক, পূবালী ব্যাংক চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন।


পূবালী ব্যাংক চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালার প্রধান অতিথি মো. আরিফুজ্জামান বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এই কর্মশালা মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে সঠিক নীতি ও আইন বিষয়ে জানতে আমাদের সহায়তা করবে। আমাদের এন্টিমানিলন্ডারিং এবং সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধ (AML/CFT) বিষয়ক কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে আমরা কার্যকরভাবে এই হুমকিগুলি মোকাবেলা করতে পারি। আমাদের অর্থনীতিকে রক্ষা করতে এবং বিশ্বব্যাপী নিরাপত্তায় অবদান রাখতে যথাযথ আইন মেনে কার্যক্রম পরিচালনা করার উপর তিনি গুরুত্বারোপ করেন।


তিনি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ উপায়ে যেন বাংলাদেশে রেমিট্যান্স আসে এবং অবৈধভাবে দেশ থেকে ফরেন কারেন্সি কারো মাধ্যমে বাহিরে পাচার না হয়ে যায় সে বিষয়ে নজর দেবার আহ্বান জানান।


কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিএফআইইউর যুগ্ম পরিচালক তরুণ তপন ত্রিপুরা এবং মো. রোকনুজ্জামান।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি