Ortho Songbad আর্কাইভ

দুই ঘন্টায় লেনদেন ১৪৩ কোটি টাকা

দুই ঘন্টায় লেনদেন ১৪৩ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের বৃদ্ধিতে লেনদেন চলছে। তাতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় বাজারের সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। যদিও আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ১৪৩ কোটি টাকা। যেখানে গত কার্যদিবসের একই সময়ে লেনদেন হয়েছিলো ১৮৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের শেষ দিনে ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৭ ও ২১২০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টি কোম্পানির শেয়ার।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার