Ortho Songbad আর্কাইভ

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ঢাকা ব্যাংক

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ঢাকা ব্যাংক
ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেড। প্রস্তাবিত ব্যাংকে প্রতিষ্ঠানটি স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, প্রস্তাবিত ব্যাংকের নাম হবে সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি (Sonchoy Digital Bank PLC)। এর পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে ঢাকা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার