দেশে স্বর্ণের দাম কমলো

দেশে স্বর্ণের দাম কমলো
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য কমেছে। তাই স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় স্বর্ণ ও রুপার দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য হবে ৮ হাজার ৪৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের জন্য এখন থেকে ৯৯ হাজার ২৭ টাকা খরচ করতে হবে। আগে যা ছিল ১ লাখ ৭৭৬ টাকা। অর্থাৎ, ভরিতে স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৪৯ টাকা।

এছাড়া ২১ ক্যারটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১১০ টাকা, ১৮ ক্যারটের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৯০ টাকা।

২২ ক্যারটের প্রতি গ্রাম রুপার নতুন দাম ১৪৭ টাকা, ২১ ক্যারটের ১৪০ টাকা এবং ১৮ ক্যারটের ১২০ টাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর