হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই স্টিকার

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে এআই স্টিকার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্টিকার তৈরিসহ নতুন সব ফিচার যুক্ত হচ্ছে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে। আপাতত অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে এই সুবিধা পাওয়া যাবে।


হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে আপগ্রেড করার পর সীমিত সংখ্যক ব্যবহারকারী এআই ব্যবহার করে স্টিকার তৈরি ও শেয়ার করার সুবিধা পাবেন বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে বলেছে।


নতুন ফিচারটি বেটা ভার্সনের স্টিকার ট্যাবে পাওয়া যাবে। ট্যাবটির ‘ক্রিয়েট’ বাটনে চাপ দিলে একটি ‘পপ আপ উইন্ডো’ আসবে। উইন্ডোটির ‘ক্রিয়েট ইয়োর এআই স্টিকার’ অপশনটিতে লিখিত নির্দেশনা দিলে এআই স্টিকার তৈরি হবে।


অপরদিকে হোয়াটসঅ্যাপ ওয়েবের বেটা ভার্সনে নিরাপত্তা বিষয়ক একটি ফিচার যুক্ত করা হচ্ছে। এর ফলে ব্যবহারকারী দূরে থাকলেও তাদের চ্যাটে অনুমোদনবিহীন কেউ প্রবেশ করতে পারবে না।


নিরাপত্তার ফিচারটি ব্যবহার করার জন্য হোয়াটসঅ্যাপ সেটিংয়ের প্রাইভেসি অপশনে গিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। ব্যবহারকারীকে এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। কারণ প্রতিবার হোয়াটসঅ্যাপ ওয়েবের চ্যাটে প্রবেশ করার জন্য পাসওয়ার্ডটি দিতে হবে। ফিচারটির ট্রেকার মাধ্যমে হোয়াটসঅ্যাপ আনলক না করা পর্যন্ত পুশ নোটিফিকেশনগুলি সামনে আসবে না।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা