ঢাকা ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ঢাকা ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডাররা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এজিএমে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বিভিন্ন এজেন্ডা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয়।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২ টাকা ৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ১৩ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন