পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ অনুমোদন

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডাররা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

এজিএমে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বিভিন্ন এজেন্ডা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয়।

সর্বশেষ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৬ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ১৪ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন