দর বৃদ্ধির শীর্ষে এসকে ট্রিমস

দর বৃদ্ধির শীর্ষে এসকে ট্রিমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২৯ আগস্ট) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা বা ৬ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে।


দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর এদিন ৯ টাকা বা ৫ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর বেড়েছে ২৬ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ১২ শতাংশ।


মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- পেপার প্রসেসিং, লিবরা ইনফিউশন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার, এডভেন্ট ফার্মা, ড্যাফোডিল কম্পিউটার্স এবং জেমিনি সী ফুড।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন