শ্যামপুর সুগারের সর্বোচ্চ দরপতন

শ্যামপুর সুগারের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ারদর হারিয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২৯ আগস্ট) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে।


দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর কমেছে ৩ দশমিক ৪৩ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর ২ দশমিক ৭৩ শতাংশ কমেছে।


মঙ্গলবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, প্রগতি ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন