সাত কলেজে ভর্তির দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ

সাত কলেজে ভর্তির দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) প্রথম বর্ষে ভর্তির জন্য দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

এবারের তালিকায় বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে ‘কলেজ-বিষয়’ মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। যেসব শিক্ষার্থী মনোনয়ন পেয়েছে তাদের আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালু করতে পারবেন। এক্ষেত্রে তিন হাজার টাকা অগ্রিম ফি দিতে হবে।

তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে উল্লিখিত অগ্রিম ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক নন বলে বিবেচ্য হবেন। পাশাপাশি পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। একইসঙ্গে আগামী ২ সেপ্টেম্বর বিকেলে তৃতীয় মনোনয়ন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

অন্যান্যবারের তুলনায় এবার সাত কলেজের আসন প্রথম মনোনয়নের পরই অধিকাংশ পূর্ণ হয়ে গেছে জানিয়ে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এবার আমরা অনেক ভিন্নতা দেখছি। গত ২২ আগস্ট প্রথম মনোনয়ন তালিকায় ২৩ হাজার ৪৯০ জন শিক্ষার্থীকে বিষয় ও কলেজ দেওয়া হয়েছিল। যেখানে অন্য বছর এর অর্ধেক খালি থাকত, এবার প্রায় সম্পূর্ণই পূরণ হয়ে গেছে। তারপরও আমরা আসন খালি থাকার সাপেক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের মনোনয়ন তালিকা প্রকাশ করব।

সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) অনার্স (স্নাতক) প্রথম বর্ষের শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি