ধনিয়ায় স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন

ধনিয়ায় স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন
রাজধানীর দক্ষিণ ধনিয়ার পাটেরবাগ এলাকায় নতুন আউটলেট চালু করেছে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন।’

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউটলেটের ইনভেস্টর মিরানা আলম চৌধুরী, স্বপ্নের হেড অফ বিজনেস এক্সপ্যানশন মো: শামছুজ্জামান, রিজিওনাল সেলস ম্যানেজার মো: শফিকুল ইসলাম।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৫৮টি জেলায়। নতুন এই আউটলেটের মাধ্যমে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।

স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষে স্বপ্নের পক্ষ থেকে গ্রাহকদের জন্য মাসব্যাপী আকর্ষণীয় সব অফার অব্যাহত থাকবে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

আউটলেটের পুরো ঠিকানা: নিজাম প্লাজা, পাটেরবাগ পানির পাম্প মোড়, পাটেরবাগ, দক্ষিণ ধনিয়া, ঢাকা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি