বাণিজ্যিক সংগঠনগুলোর নির্বাচনী সুবিধা বৃদ্ধি

বাণিজ্যিক সংগঠনগুলোর নির্বাচনী সুবিধা বৃদ্ধি
বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন ২০২৩-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনের ক্ষমতাবলে বাণিজ্য সংগঠনগুলোর নির্বাচনের সময় ৬ মাস বাড়িয়ে এক বছর করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনে মূল যে বিষয়টি কোনও বাণিজ্যিক সংগঠনের যদি নির্বাচন করতে অসুবিধা হয়, তখন আগের কমিটি নির্বাচনের সময় ৬ মাস ছিল। সেই সময়টা আরও ৬ মাস বাড়িয়ে এক বছর করা হয়েছে।

কেবিনেট সচিব বলেন, ট্রেড অর্গানাইজেশন অধ্যাদেশ ১৯৬১ আমাদের ছিল। সেটি সামরিক শাসন আমলে ১৯৮৪ সালে সংশোধন করা হয়। পরে ২০২২ সালে আইনটি বাংলা করে নতুন প্রণয়ন করা হয়। ওই আইনে কতিপয় ধারা সংশোধনের জন্য একটি বিল বাণিজ্য মন্ত্রণালয়ে থেকে আজকে উপস্থাপন করা হয়। সেটির বিস্তারিত আলোচনার পর আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে আজকে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা