ফ্রিজে সিদ্ধ ডিম কতদিন পর্যন্ত ভালো থাকে?

ফ্রিজে সিদ্ধ ডিম কতদিন পর্যন্ত ভালো থাকে?
যদি সুস্থ থাকতে চান, প্রতিদিন একটি করে ডিম খান। অনেকেই ডিম সিদ্ধ করে রেখে দেন দীর্ঘসময়। বিশেষ করে পথেঘাটে ফেরিওয়ালারা ডিম সিদ্ধ করে বিক্রি করেন এবং সেই ডিম অনেকক্ষণ আগে সিদ্ধ করায় তা আদৌ স্বাস্থ্যের জন্য উপকারি কি-না সেটা জানা জরুরি।

অনেকেই সকালের নাস্তায় সিদ্ধ ডিম খান, আবার অনেকেই অফিসের টিফিনেও ডিমসিদ্ধ নিয়ে যেতে পছন্দ করেন। কিন্তু সকালে সিদ্ধ করে রাখা ডিম দুপুরবেলা খাওয়া কি ঠিক?

এ বিষয়ে পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে ‘ইনক্রিডিবল এগ’য়ের তথ্যানুসারে, সিদ্ধ ডিম রেফ্রিজারেটরে সঠিকভাবে সংরক্ষণ করা হলে সপ্তাহখানেক ভালো থাকে। তবে খোসা ছাড়ানো সিদ্ধ ডিম অবশ্যই টাটকা খেতে হবে। অর্থাৎ যেদিন সিদ্ধ করা হবে সেদিনই খেতে হবে।

সব ধরনের ডিম ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াসের নিচের তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে খোসা ছাড়ানো সিদ্ধ ডিম কোনোভাবেই ফ্রিজারে সংরক্ষণ করা যাবে না। ফ্রিজে সংরক্ষণ করা ছাড়া সাধারণ তাপমাত্রায় ডিম সিদ্ধ করার পর দুই ঘণ্টা পর্যন্ত ভালো থাকে।

সিদ্ধ করা ডিম কতদিন ভালো থাকে


আমেরিকার ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর তথ্যানুসারে, দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এ রকম খাবারের মধ্যে ডিম সিদ্ধ করার পর সাধারণত দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। কারণ ডিম খুব তাড়াতাড়িই নষ্ট হয়ে যায়। সেই কারণে বিশেষজ্ঞরা বারবার টাটকা ডিমই খেতে পরামর্শ দেন।

সিদ্ধ করা ডিম ভালো রাখার জন্য সবার আগে তাপমাত্রার দিকটা খেয়াল রাখা উচিত। কারণ ডিম সংরক্ষণ করার ক্ষেত্রে ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা হওয়া জরুরি। এ তাপমাত্রায় রেখে ডিম খোসাসহ ফ্রিজে রেখে দিলে সপ্তাহখানেক ভালো থাকবে। কোনোভাবেই খোসা ছাড়ানো সিদ্ধ করা ডিম ফ্রিজে রাখা যাবে না।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ