দ্যা বিউটি অব ডিইউ ক্যাম্পাস: যুগ পেরিয়ে যুগান্তরে

দ্যা বিউটি অব ডিইউ ক্যাম্পাস: যুগ পেরিয়ে যুগান্তরে
ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবচেয়ে বড় ফেসবুক ফ্যান পেইজ 'দ্যা বিউটি অফ ডিইউ ক্যাম্পাস' ১২ বছর পেরিয়ে ১৩-তে পা রেখেছে। আজ ৩০ আগস্ট দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের প্রিয় আশ্রয়স্থল দ্যা বিউটি অব ডিইউ ক্যাম্পাস ১৩ বছরে পদার্পণ করে।

জানা যায়, ২০১১ সালে শখের বশে খোলা এই পেইজটি খুলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। এই একযুগের ও বেশি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ছবি, ফিচার, লেখা কিংবা জরুরি রক্তের প্রয়োজনে সহায়তা করেছে প্রযুক্তিগত এই মাধ্যম। বিনোদন এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো অসুস্থ শিক্ষার্থীর প্রয়োজনে আর্থিক সহযোগিতায় ফান্ড কালেকশনসহ এটি নানা ধরনের সেবাধর্মী কাজও করেছে।

এ সম্পর্কে জাহিদুল হক নামের এক শিক্ষার্থী বলেন, "আমি কলেজের প্রথম বর্ষ থেকেই এই পেইজটি ফলো করে আসছি এবং এই পেইজটি আমাকে অনুপ্রেরণা যুগিয়ে আসছিল। আমার ঢাবিয়ান হওয়ার পিছনে এই পেইজটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। "

অন্তরা পাল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, "এডমিশনের সময় ঢাবিতে পড়ার স্বপ্নটা দৃঢ় হয়েছিলো এই পেইজের পোস্টগুলো দেখেই। অনেক অনেক শুভকামনা"

মুহাম্মদ সাইফুল লিখেছেন, "আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের না হলেও এ পেইজকে অনেক ভালোবাসি। এ পেইজের লেখা, পোস্ট, বিভিন্ন আর্টিকেল খুব ভালো লাগে। অনেক অনেক শুভ কামনা রইলো আমার পছন্দের পেইজের জন্য। "

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো