লেনদেনে ফু-ওয়াং ফুডের ধারেকাছেও নেই কোন প্রতিষ্ঠান

লেনদেনে ফু-ওয়াং ফুডের ধারেকাছেও নেই কোন প্রতিষ্ঠান
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আর শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটির ধারেকাছেও ছিল না কোন প্রতিষ্ঠান।

সূত্র মতে, রবিবার (৩ সেপ্টেম্বর) ফু-ওয়াং ফুডের ১ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৩০৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫৬ কোটি ৪১ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাক ইস্টার্ন হাউজিংয়ের আজ ৩০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের ২৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ছিল ২১ কোটি ৭৫ লাখ টাকা। সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আজ ১৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও জেমিনি সি ফুডের ১৮ কোটি ৯০ লাখ, রুপালী লাইফের ১৭ কোটি ৫২ লাখ, এমারেল্ড অয়েলের ১৬ কোটি ৩০ লাখ, নাভানা ফার্মার ১৬ কোটি ২২ লাখ এবং ড্যাফোডিল কম্পিউটার্সের ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন