শেয়ারবাজারে এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

শেয়ারবাজারে এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (০৩ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে।


একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ৫ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ২১৪৬ ও ১৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।


আজ ডিএসইতে ৬১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২ আগস্ট, সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার।


এদিন ডিএসইতে মোট ৩৩২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১২২ কোম্পানির। দরপতন হয়েছে ৩৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন