অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানে না ক্রিস্টাল ইন্স্যুরেন্স

অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানে না ক্রিস্টাল ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে শেয়ারদর বৃদ্ধির কোন কারণ জানা নেই বিমা খাতের কোম্পানিটির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, গত ২০ আগস্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৫৪ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। অর্থাৎ ১০ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১৩ টাকা বৃদ্ধি পেয়েছে। শতাংশ হিসেবে দর বৃদ্ধির পরিমাণ ২৩ দশমিক ৭২ শতাংশ।

এদিকে কোম্পানিটির এই দরবৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এজন্য কোম্পানিটির কাছে শেয়ারদর বৃদ্ধির কারণও জানতে চেয়েছে সংস্থাটি। তবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স জানিয়েছে দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোন মূল্যসংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ কোন কারণ ছাড়াই বাড়ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন