বসনিয়ার জঙ্গলে কয়েক শ অভিবাসনপ্রত্যাশী, আছে বাংলাদেশিরাও

বসনিয়ার জঙ্গলে কয়েক শ অভিবাসনপ্রত্যাশী, আছে বাংলাদেশিরাও
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার জন্য ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী বসনিয়ার একটি বনের মধ্যে অবস্থান করছেন কয়েক শ অভিবাসনপ্রত্যাশী। তাঁদের মধ্যে আছেন বাংলাদেশ, পাকিস্তান, মরোক্কো ও আলজিয়ার্সের নাগরিকেরা।

বুধবার সকালে ভেলিকা ক্লাদুসা শহরের কাছে জঙ্গলে ওই অভিবাসনপ্রত্যাশীর দলটির সন্ধান পাওয়া যায়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে পরিত্যক্ত একটি কারখানা ভবন এবং কার্ডবোড, গাছের ডাল ও পলিথিন দিয়ে বানানো তাঁবুতে আছেন তাঁরা। ঠান্ডা থেকে বাঁচতে তাঁরা তাঁবুর আশপাশে আগুন জ্বালিয়ে রাখছেন।

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে থাকা বাংলাদশের একজন মোহাম্মদ আবুল। তিনি রয়টার্সকে বলেন, ‘এখানে সমস্যা অনেক। থাকার ঘর নেই, পানি নেই, টয়লেট নেই, কোনো চিকিৎসার ব্যবস্থাও নেই।’
এ সপ্তাহেই স্লোভেনিয়ায় বেশ কিছু বাংলাদেশির আটকের খবর পাওয়া গেছে। তিন দশক আগে যুদ্ধের পর অভিবাসীদের স্বাগতই জানাচ্ছিল বসনিয়া; কিন্তু এখন তাঁদের বোঝা মনে করছে। ইইউ তাদের অভিবাসনসংক্রান্ত নীতিমালা পরিবর্তন করে আরও কঠোর করছে বলে তাড়াহুড়া করে ঢুকতে চাইছেন অভিবাসনপ্রত্যাশীরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না