মাঠে শাহরুখ, কলকাতার সহজ জয়

মাঠে শাহরুখ, কলকাতার সহজ জয়
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার আগে ব্যাট করে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছিল কলকাতা। মাভি-নাগারকোটির সামনে সেই রান করতে গিয়ে রাজস্থান করে ৯ উইকেটে ১৩৭ রান। অথচ এই দলটাই এখন পর্যন্ত ব্যাট হাতে দাপট দেখিয়ে এসেছে। কী ছন্দেই না ছিলেন স্টিভ স্মিথ, সাঞ্জু স্যামসনরা। গত ম্যাচে যোগ দিয়েছেন জস বাটলারও। কিন্তু ১৭৫ রান করতে গিয়ে কি যেন হলো আইপিএলের সাবেক চ্যাম্পিয়নদের।

৩০ রানে স্যামসনকে সাজঘরে ফিরিয়ে যেন ধস নামালেন মাভি। এরপর একের পর এক উইকেট হারিয়ে বসে রাজস্থান। চোখের পলকে ৩০ রানে ২ উইকেট থেকে ৬৬ রানে ৬ উইকেট নেই রাজস্থানের! তখন দেখার ছিল একটাই কত বড় ব্যবধানে হারে প্রথম দুই ম্যাচ জেতা রাজস্থান।

ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার টম কারেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়েছেন ইনিংসের শেষ ওভার পর্যন্ত। ৩৬ বলে অপরাজিত ৫৪ রান করেছেন। কিন্তু তার এই লড়াই হারের ব্যবধান কমিয়ে আসা ছাড়া কোন কাজে আসেনি। ৩৭ রানে জিতে মাঠ ছেড়েছে কলকাতা।

রাজস্থানের ওপরের সারির ছয় ব্যাটসম্যানের চারজনের উইকেট নিয়েছেন দুই তরুণ পেসার মাভি (২/২০)-নাগারকোটি (২/১৩)। বাটলার, স্যামসন, রবিন উথাপ্পা, রিয়ান পরাগের উইকেট ভাগাভাগি করেছেন তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো