Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং
সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬২টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বৃহস্পতিবার (০৫ অক্টোবর) খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৯০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ। এদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিলো ১০ টাকা ২০ পয়সা।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) শেয়ারদর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ০৪ শতাংশ। আর ৭৩ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিব্রা ইনফিউশন।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেঙ্গল উইণ্ডসর, এমবি ফার্মা, ওয়াইম্যাক্স, সোনালী আঁশ, রেনউইক, এ্যাপেক্স স্পিনিং এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার