এমারেল্ড অয়েলের সর্বোচ্চ দরপতন

এমারেল্ড অয়েলের সর্বোচ্চ দরপতন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩১০ প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ শেয়ারদর কমেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০৫ অক্টোবর) এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ১০ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নর্দান ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৯৬ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর ৪ দশমিক ১৪ শতাংশ কমেছে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এপেক্স ফুডস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট মিলস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন