ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধা (বিবি-এলটিএফএফ) কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।


এই কর্মসূচির আওতায়, ইউসিবি একটি অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসাবে রপ্তানিমুখী শিল্পগুলিতে দীর্ঘমেয়াদী বৈদেশিক মুদ্রা অর্থায়ন (মার্কিন ডলার) করবে। প্রতিষ্ঠানগুলো মূলধনী যন্ত্রপাতি, সরঞ্জাম ক্রয়, নির্মাণ, সংস্কার, এবং ইপিজেড, ইজেডগুলিতে শিল্প স্থাপন এবং সমুদ্রগামী জাহাজ কেনার জন্য ব্যাংকের মাধ্যমে এই অর্থায়ন সুবিধা পেতে পারে।


উল্লেখ্য, বিবি-এলটিএফএফ হলো মার্কিন ডলারে একটি পুনঃঅর্থায়ন স্কিম, যেখানে চূড়ান্ত ঋণগ্রহীতার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক কম সুদে ব্যাংককে সুবিধা প্রদান করে।


বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফএসএসএসপিডি) লিজা ফাহমিদা এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এই অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, ইউসিবির আরএমজি বিজনেস ডিভিশনের প্রধান জনাব সাইফুল এ. চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


ইউসিবি ছাড়াও বাংলাদেশে ব্যাংকের সঙ্গে এই চুক্তিতে স্বাক্ষর করেছে ১৭টি ব্যাংক।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি